১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ

অনলাইন ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

এ বিষয়ে মাহফুজ আলম বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি তারা এ কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে।’

এর আগে তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার পরেও সড়ক ছেড়ে যাননি তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

এদিকে শিক্ষার্থীদের বিষয়ে যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ একটি দল। পরে রাতে উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন জবি উপাচার্য।

উপদেষ্টা মাহফুজকে শিক্ষার্থীদের সামনে কথা বলতে জবি উপাচার্য। পরে মাহফুজ বলেন, মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল এবং বলেছিলাম আমরা বসবো। কথা ছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা বসে আলোচনা করে এ বিষয়টি সমাধান করব। যেহেতু আপনারা ন্যায্য মনে করে দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছেন। এভাবে আন্দোলনে হয়তো একটু উসকানি হয়েছে।’

আরও পড়ুনঃ   বর্ণিল আয়োজনে রাজশাহীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় মাহফুজ কথা বলার এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীদের মাঝে তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। পরে তিনি কথা থামিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

এ সময় জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা মঙ্গলবার শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে ইউজিসিতে গিয়েছিলাম। ইউজিসি চেয়ারম্যান বলেছিলেন তিনি সুযোগ পেলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে বলেছেন। ইউজিসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে বলেছেন, জবি শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করে। পরে প্রধান উপদেষ্টা ইউজিসি চেয়ারম্যানকে ধন্যবাদ দেন এবং বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST