১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জরিমানার ভয়ে মাঠে নেমে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

অনলাইন ডেস্ক : ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে দুই দেশেই বেশ কিছু টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। এসবের মাঝেও ওমানের মাসকটে চলা বিচ হ্যান্ডবলে খেলছে দুই দেশই। এখানে গতকাল শুক্রবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান।

সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ১০ম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতকে সরাসরি সেটে হারিয়েছে পাকিস্তান। দুই সেটের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ভারত। প্রথম সেটে ৩৪–৬ ব্যবধানে আর দ্বিতীয় সেটে ৩৬–৭ ব্যবধানে হারে ভারত।

অথচ শুরুর আগেই ম্যাচটি বয়কট করতে চেয়েছিল ভারত। কারণ তারা দেশে ফেরার পর জনরোষের শিকার হতে পারেন বলে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত খেলতে হয় এএইচএফ-এর হুমকির কারণে।

আরও পড়ুনঃ   দেশে ফিরেই তামিমের মুখে বিশ্বকাপ জয়ের কথা

হ্যান্ডবল ফেডারেশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে বলেন, ‘আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আমরা যদি ম্যাচে না খেলতাম, তাহলে আমাদের ১০ হাজার ডলার জরিমানা গুনতে হতো। সেই সঙ্গে দুই বছরের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কাও ছিল। এএইচএফ স্পষ্ট জানিয়ে দেয়, ভারতীয় দল ম্যাচে না নামলে সেটা অলিম্পিক চার্টারের বিপরীত হিসেবে ধরা হবে। আমাদের কোনো বিকল্প ছিল না।’

ম্যাচ শুরুর আগে হ্যান্ডবল ফেডারেশন ক্রীড়া মন্ত্রণালয় ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছিল, তারা পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সে বিষয়ে পরামর্শ চেয়ে। এ প্রসঙ্গে পান্ডে বলেন, ‘সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি যে পাকিস্তানের সঙ্গে খেলা যাবে না। যদি থাকত, আমরা দলই তুলে নিতাম।’

আরও পড়ুনঃ   বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারে: এমপি বাদশা

‘প্রতিযোগিতার জন্য এন্ট্রি অনেক আগেই দেওয়া হয়েছিল এবং আমাদের পুরুষ ও নারী দল ৫ মে মাসকটে পৌঁছে গেছে। তখন আমরা জানতাম না যে দুই দেশের সম্পর্ক এমন খারাপ হয়ে যাবে। এই প্রতিযোগিতায় আবারো পাকিস্তানের সঙ্গে খেলার সম্ভাবনা আছে, হয়তো সেমিফাইনাল বা ফাইনালে। আমরা মন্ত্রণালয় ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্দেশনার অপেক্ষায় আছি। যদি তা না আসে, তাহলে পরবর্তী ম্যাচে আমাদের দল পাকিস্তানের বিপক্ষে নামবে না।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST