১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : জেলা শহরের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই।

আরও পড়ুনঃ   নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় মামলা করা হয়। এই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST