৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে তানোর থানা-পুলিশের একটি দল। বাবুর বাড়ি জেলার তানোর পৌরসভার আমশো মহল্লায়। বাবার নাম মৃত মফিজ উদ্দিন।

জানা গেছে, কাউসার আহমেদ বাবু বিডিআর সদস্য ছিলেন। বিডিআর বিদ্রোহের অভিযোগে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। এরপর এলাকায় ফিরে তিনি তৎকালীন এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অস্ত্র চালানোর অভিজ্ঞতা থাকায় ফারুক চৌধুরী তাঁকে অঘোষিত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখেন।

আরও পড়ুনঃ   বিশ্ব বসতি দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গত ৫ আগস্টের আগেও তাঁকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। ওই সময় তাঁর কোমরে একটি পিস্তল থাকত। এলাকায় তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবে পরিচিত। বাবু যে পিস্তল ব্যবহার করতেন, সেটি তাঁর নিজের নাকি ফারুক চৌধুরীর লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র, তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “কাউসার আহমেদ বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান কিংবা বডিগার্ড কি না, তা জানি না। তবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা আছে। তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে।”

আরও পড়ুনঃ   ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

কাউসার আহমেদ বাবুর অস্ত্রের বিষয়ে ওসি বলেন, “সেটা আমরা জানতে পারিনি। তাঁর কাছ থেকে কোনো অস্ত্রও উদ্ধার হয়নি। তবে এটা শুনেছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST