৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হামজার শেফিল্ডই যাবে প্রিমিয়ারে– সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

অনলাইন ডেস্ক : প্রিমিয়ার লিগে ফেরার মিশনে খুব ভালোভাবেই কক্ষপথে ছিল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ চ্যাম্পিয়নশিপে সেরা দুইয়ে ছিল ১৪৩ দিনের জন্য। কেবলমাত্র চ্যাম্পিয়ন লিডস ইউনাইটেডই তাদের চেয়ে বেশি সময় (১৫৫ দিন) অবস্থান করছিল শীর্ষ দুইয়ে।

কিন্তু সেখান থেকেই পা হড়কায় হামজার দল শেফিল্ডের। টানা তিন হারে বিপর্যস্ত শেফিল্ড চলে যায় পয়েন্ট তালিকার তিনে। যার সুবাদে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হয়নি তাদের। তাদেরকে সরিয়ে আগামী মৌসুমের জন্য সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে বার্নলি এবং লিডস ইউনাইটেড।

তবে আশা একেবারেই ফুরোয়নি শেফিল্ডের। আজ রাত থেকে শুরু হয়ে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ। দুই লেগের সেমিফাইনাল এবং এক ফাইনাল পেরুতে পারলেই হামজা চৌধুরী আর শেফিল্ড ইউনাইটেডকে দেখা যাবে আগামী মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে। আর এমন জায়গায় দাঁড়িয়ে শেফিল্ডকেই প্রিমিয়ার লিগে দেখছে ফুটবল পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টা-এর সুপার কম্পিউটার।

আরও পড়ুনঃ   সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

প্রিমিয়ার লিগে ফেরার মিশনে শেফিল্ডের প্রতিপক্ষ ব্রিস্টল সিটি। দলটি এর আগে কখনোই ১৯৯২ সাল থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে খেলেনি। আজ রাতে ব্রিস্টলের ঘরের মাঠে খেলবে শেফিল্ড। পরের লেগটা হবে শেফিল্ডের ঘরের মাঠে।

অপ্টার সুপারকম্পিউটার বলছে, ব্রিস্টলকে হারিয়ে শেফিল্ডের চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৬১ শতাংশ। অন্য সেমিফাইনাল থেকে কভেন্ট্রি সিটির সম্ভাবনাই বেশি দেখছে অপ্টা। ফ্র্যাংক ল্যাম্পার্ডের দলের ফাইনাল খেলার সম্ভাবনা ৫৪ শতাংশ।

আর চ্যাম্পিয়নশিপ জিতে প্রিমিয়ার লিগে যাওয়ার সম্ভাব্যতায় শেফিল্ডের সম্ভাবনা ৩৬ শতাংশ বলে উল্লেখ করেছে অপ্টার সুপারকম্পিউটার। কভেন্ট্রি সিটির সম্ভাবনা ২৬.১ শতাংশ। ব্রিস্টল সিটির সম্ভাবনা ১৯.৬ শতাংশ আর সান্দারল্যান্ডের সম্ভাব্যতা ১৯.৩ শতাংশ।

আরও পড়ুনঃ   পদ্মায় নিখোঁজ দুই শিশু! একজনের লাশ উদ্ধার

তবে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী হামজা ও তার দলের পক্ষে গেলেও নিজেদের অতীত সেটা বলছে না। ক্লাব ইতিহাসে এখন পর্যন্ত ৫ বার প্লে-অফ খেলেছে শেফিল্ড। কোনোবারই সেটা জয় করে প্রিমিয়ার লিগে যেতে পারেনি তারা। এমনকি সবচেয়ে বেশি ৩ বার ফাইনাল হারের রেকর্ডও তাদের।

অবশ্য এখন পর্যন্ত তিনে থেকে প্লে-অফে যাওয়া দলগুলো ৯বার ফাইনাল জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। হামজা এবং শেফিল্ডের ভাগ্যটা ঠিক কোনদিকে যাবে, সেটা বোঝা যাবে ২৪ মে তারিখের ফাইনাল শেষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST