৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ-রেখা বরাবর যেকোনো সময় হামলা চালাবে ভারত: খাজা আসিফ

অনলাইন ডেস্ক : ভারত যেকোনো সময় পাকিস্তানের সীমান্তে হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত সীমান্তে যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা চালালে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করে খাজা আসিফ বলেন, সাম্প্রতিক সময়ে খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও ভারত জড়িত।

আরও পড়ুনঃ   বিমানে ‘বার্ড স্ট্রাইক’, মৃত্যুর মুখ থেকে ফিরলেন দেড় শতাধিক যাত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীরে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানিয়ে বলেন, এ তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা দেশটির কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না।

এদিকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে সোমবার (৫ মে) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানান, পাকিস্তানের জাতীয় মর্যাদা এবং জনগণকে সুরক্ষিত করতে তাঁরা যে কোনও আক্রমণের জবাব দিতে প্রস্তুত।

আরও পড়ুনঃ   বাণিজ্য অংশীদারদের ওপর ১৫-২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরেই ভারত-পাক সম্পর্ক তলানিতে নেমেছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লী। পাল্টা পদক্ষেপও গ্রহণ করেছে পাকিস্তান। পুরাদস্তুর যুদ্ধ না শুরু হলেও দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে একের পর এক বিষোদগার করে যাচ্ছে। এই সময়ে পাক প্রতিরক্ষামন্ত্রী হামলার আশঙ্কা প্রকাশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র: ইকোনোমিক টাইমস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST