৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন ছাত্র রাজনীতি মঞ্চ ‘আপ বাংলাদেশ’ আত্মপ্রকাশ করছে শুক্রবার

অনলাইন ডেস্ক : ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

শুক্রবার (৯ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটির যাত্রা শুরু হবে।

সংগঠনের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের প্লাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে জুলাই গণঅভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্তরের সংগঠকসহ জুলাই আন্দোলনের অংশীজনরাও এতে অংশ নেবেন।

আরও পড়ুনঃ   দেশে ফ্যাসিবাদ হয়ে আর কেউ মাথা তুলতে পারবে না: জামায়াত আমির

জুনায়েদ বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আপ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, নৈতিক ও যোগ্য নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমরা ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে চাই। একই সঙ্গে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

আরও পড়ুনঃ   তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় আলোচনা সভা ও স্বাগত মিছিল

উল্লেখ্য, গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন আলী আহসান জুনায়েদ, যিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে ১০ এপ্রিল ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ করেন তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১০

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১১

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৩

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৫

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৭

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST