৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

রাবি প্রতিনিধি : রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলা, আবাসিক হলে কুরআন পোড়ানো এবং একাডেমিক ভবনে পূজার ব্যানার ছেঁড়াসহ সকল ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে এ কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে দাবি ছাত্রদলের। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলাকারী চিহ্নিত, জুলাই-আগস্টে গণহত্যায় মদদদাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বিগত ৯ এবং ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সুপরিকল্পিতভাবে ৭টি হলে এবং কেন্দ্রীয় মসজিদে কুরআন পোড়ায় যা বাংলাদেশের ইতিহাসে বিরল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে।

আরও পড়ুনঃ   সাংবাদিক মাসুদের ইন্তেকাল

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সঙ্গে যে জড়িত নয় এইটা প্রমাণের জন্য হলেও এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় প্রকাশ করা উচিত। তবে শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়েছে এই বিষয়টি একটি উগ্র ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে হয়েছে এবং এই উগ্রবাদী গোষ্ঠী জাতীয়তাবাদী শিক্ষক ইফতেখারুল আলম মাসউদ স্যারের বাসায় ককটেল হামলায় জড়িত। আজ না হয় কাল এদের পরিচয় প্রকাশ হবেই ইনশাআল্লাহ।

রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সর্দার জহিরুল বলেন, ছাত্রদল সব সময় সত্য ও সংগ্রামের পক্ষে রয়েছে। রাবি ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ভাবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কার কেমন ভূমিকা ছিল, তা আমরা জানি। এখন সবাই আসছে ক্রেডিট নিতে। ভিসি স্যারকে বলবো, আসুন আমরা একসঙ্গে মিলেমিশে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখি।

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দীর্ঘ ১৫ বছর নির্যাতনের শিকার হয়েও সাধারণ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে বুকের রক্ত দিয়ে সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীদের রক্তের ওপরে আজকের বাংলাদেশ টিকে রয়েছে, আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় টিকে রয়েছে। আমরা অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে সন্ত্রাসী-চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চেয়েছিলাম। কিন্তু আমরা গতকাল দেখলাম টাকার শক্তিকে কাজে লাগিয়ে বহিরাগতদের নিয়ে এসে রাবি উপাচার্যকে আটকে রেখে তাদের অযৌক্তিক দাবি আদায় করা হলো।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে, কখন না জানি সেই বর্বর হামলাকারীরা তাদের রগ কাটে, কখন তাদের পিটিয়ে হত্যা করে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন কোনো সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা হুমকিতে পড়বে তা কখনোই হবে না।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতারা, রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দসহ, রাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST