৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দ্রৌপদী হয়ে শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন মিথিলা

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। গেল ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। এই ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে।

এদিকে মিথিলার ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কমতি নেই। বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি। সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন, এমনই গুঞ্জন।

অবশ্য, ঢাকায় মিথিলার ব্যস্ততা কমও নয়। সদ্যই একটি রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। এ ছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতেও ব্যস্ত তিনি।

অভিনয় ছাড়াও মডেলিং-এও ব্যস্ততা মিথিলার। এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে। সম্প্রতি একটি ফটোসেশনে তাকে দেখা মিলল ‘দ্রৌপদীর শাড়ি’র থিমে।

আরও পড়ুনঃ   যে কারণে কফি শপে চাকরি করতেন শ্রদ্ধা

বলে রাখা ভালো, মহাভারতের কাহিনির প্রেক্ষাপটে কবি বুদ্ধদেব বসু লিখেছিলেন ‘দ্রৌপদীর শাড়ি’। রাজসভায় সকলের সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা। সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয়। সে বস্ত্র ছিল মূলত শাড়ি।

মহাভারত ও বুদ্ধদেবের সেই কবিতার দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা। বলা বাহুল্য, মিথিলার এই লুকে ফুটে ওঠে পুরো একটা ট্র্যাডিশনাল ভাইব।

সামাজিক মাধ্যমে মিথিলার এই নতুন ফটোশুটও ভাইরাল। কমলা রঙের সুতি শাড়ি, লাইট মেকআপ, হাতে বালা-পলায় যেন সেই কাল্পনিক দ্রৌপদী হয়েই উঠলেন মিথিলা। এছাড়াও খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজে মোহনীয় লুকে ভক্তদের মাঝে রীতিমতো ঝড়- মুগ্ধতা তোলেন তিনি। বলতেই হয়, তার চিরচেনা আনমোনা চাহনিতে পুরুষের হৃদয়ে ধড়ফড়ানি হওয়ারও উপক্রম।

আরও পড়ুনঃ   আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে সাইফকে

মিথিলার এই ছবি প্রকাশ করার সময় এক নেটিজেন বুদ্ধদেবের ‘দ্রৌপদীর শাড়ি’ কবিতার পঙ্কতিও তুলে দেন খানিকটা। যেমন- ‘রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা, হঠাৎ খুলে দিলো স্মৃতির অন্তহীন ফিতে; এমনি এক মেঘলা দিন, সীমান্তের শাসনহীন।’

তবে খোলামেলা শাড়িতে মিথিলার আবর্তন নতুন কিছু না। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেটিজেনরা তার রূপের প্রশংসায় মাতলেও অনেকে ঈষৎ সমালোচনাও করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১১

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৫

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৭

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৮

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

২০

Design & Developed by: BD IT HOST