২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক : গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজে হামলা করেছে ইসরায়েল। মিশনের আয়োজনে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি সংগঠন ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এই ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা হয়েছিল। সংগঠনটি জানিয়েছে, ইউরোপের মাল্টার কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তাদের জাহাজটি।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে এফএফসি বলেছে, সশস্ত্র ড্রোনগুলো নিরস্ত্র বেসামরিক জাহাজের সামনের দিকে দুবার আক্রমণ করেছে। এর ফলে আগুন লেগে যায় এবং জাহাজের হালে বড় ধরনের ফাটল দেখা দেয়।

আরও পড়ুনঃ   পাকিস্তানের আকাশে বিরল মেঘ

বিবৃতিতে ইসরায়েলের উদ্দেশে বলা হয়, ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করতে হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব দিতে হবে, যার মধ্যে চলমান অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় আমাদের বেসামরিক জাহাজে বোমা হামলা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইসরায়েল ড্রোন হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সংগঠনটির একজন নিকোল জেনেস আল জাজিরাকে বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৩ মিনিটে আক্রমণের ফলে জাহাজে একটি গর্ত তৈরি হয় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। জাহাজে থাকা ৩০ জন তুর্কি এবং আজারবাইজানের নাগরিক জাহাজটিকে ভাসিয়ে রাখার জন্য তীব্র প্রচেষ্টা চালিয়েছেন।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

এ ঘটনার পর মাল্টার সরকার এক বিবৃতিতে বলেছে, জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ জাহাজটি পর্যবেক্ষণ করছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১০

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১১

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৪

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৫

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৬

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৭

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৮

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST