২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

২৫ টাকা দিলেই হানিয়াকে দেখতে পাবেন ভারতীয়রা!

অনলাইন ডেস্ক : কাশ্মিরের পেহেলগামে হামলার ইস্যুতে ভারতের চোখের বিষ পাকিস্তানি তারকারা। সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। আর সে থেকে আলোচনায় হানিয়া।

হানিয়ার অনুরাগীর সংখ্যা ভারতে একেবারে কমও নয়। এছাড়াও ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এই তারকার। এরই মধ্যে হানিয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে নিজ দেশ পাকিস্তান ও প্রতিবেশী দেশ ভারত- দুই দেশেই উত্তেজনা চরমে।

যদিও হানিয়া পরে স্পষ্ট করে জানিয়েছেন, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। হানিয়ার নামে ভাইরাল সেই পোস্টে উল্লেখ ছিল, নিজ দেশের সেনাপ্রধানকে ষড়যন্ত্রকারী বলেছেন হানিয়া, এমনকি তিনি সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। আর এ নিয়েই ব্যাপক বিতর্কে জড়ালেন হানিয়া।

আরও পড়ুনঃ   ‘শামীমকে জুতা দিয়ে পিটাইতে চাইছিলাম’

এরপরই হানিয়া এই বিতর্কের জবাবে বলেন, ‘সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এরকম কোনো শব্দ আমি ব্যবহার করি না। এরকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়া।’

এদিকে হানিয়ার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট নিষিদ্ধের পাশাপাশি পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোও বন্ধ করা হয়েছে ভারতে। ফলে তাদের ফ্যানবেজ গুলো পাকিস্তানি ধারাবাহিক ও ড্রামা টাইপের কনটেন্ট সংকটে পড়েছে। সেখানে হানিয়ার কিছু কনটেন্ট- ধারাবাহিকও দেখা যেত। কিন্তু এখন আর তা দেখতে পাচ্ছে না ভারতীয়রা। ফলে তার সুযোগ নিয়েছে সেখানকার এক অসাধু চক্র।

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়াকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন রেখা

হানিয়া আমিরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে শুরু হয় এই অভিনব জালিয়াতি। ভারতের নেটমাধ্যমে হানিয়ার সিনেমা কিংবা ধারাবাহিক বিক্রি হচ্ছে ২৫ টাকা করে! এক নেটিজেন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, যারা হানিয়া আমিরের ধারাবাহিক দেখতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এপিসোড পিছু দিতে হবে ২৫ টাকা। এই নিয়ে ইতোমধ্যেই হাসাহাসি শুরু হয়েছে নেটমাধ্যমে।

তবে অনেকে এতে সায়ও দিয়েছেন। হানিয়ার ধারাবাহিক দেখতে আগ্রহী অনেক ভারতীয়ও। বলে রাখা ভালো, ‘মেরে হমসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’-র মতো পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হানিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST