২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিজ খেলতে বাংলাদেশে এলো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সফরে দুই দেশের ‘এ’ দল তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে। সবমিলিয়ে মোট ৫ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসলো ব্ল্যাক ক্যাপসরা। আজ (২ মে) দুপুরেই আরেকটি ফ্লাইটে তাদের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

গত ২৮ এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সেই ১৫ জনের ভেতর থেকে জো কায়ার্টকে লাল বলের এবং নিক কেলি করবেন সাদা বলের অধিনায়কত্ব। সফরকারীরা তরুণদের নিয়ে দল সাজালে, বাংলাদেশের স্কোয়াডকে বলা যায় দ্বিতীয় জাতীয় দল! সব অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ ‘এ’ দল গতকালই সিলেটে পৌঁছায়।

আরও পড়ুনঃ   ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত

নিউজিল্যান্ড ‘এ’ দল : মোহাম্মদ আব্বাস, আদিল অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হ্যাফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১২

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৩

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৫

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১৬

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৯

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST