২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে একরাতে গ্রাহকের ১২টি মিটার চুরি, এক চোর হাতেনাতে আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একই রাতে পৃথক দুই স্থানে গ্রাহকের ১২টি বৈদ্যুতিক মিটার চুরি ও ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত সংঘবদ্ধ চোরের দল একযোগে এ ঘটনা ঘটিয়েছে। তবে উপজেলার বনপাড়া রাথুরিয়া এলাকায় ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় বোল্টকাটার ও চুরির করার জন্য ব্যবহৃত অন্যান্য যন্ত্রাংশ সহ এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতের নাম সাগর হোসেন (২৭)। সে উপজেলার বনপাড়া পৌরসভার গুরুমশৈল এলাকার আকবর মিয়াজীর ছেলে। অপরদিকে একই রাতে উপজেলার জোনাইল এলাকার বিভিন্ন বাড়ি, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ১২টি বৈদ্যুতিক মিটার চোর খুলে নিয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় বৈদ্যুতিক গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এই সব মিটার নেওয়ার পর চোর চক্রের সদস্যরা গ্রাহকদের ফোন করে টাকা দাবি করে। চোরদের সাথে দরদাম ঠিক হলে বিকাশে টাকা পাঠায় গ্রাহকেরা এবং চোর টাকা পাওয়ার পর নির্ধারিত কোন জায়গায় মিটার রেখে আসে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্বশীল ভূমিকা ও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করলে এই চোরেরা এ ধরণের কাজ আর করার সাহস পাবে না বলেও মত প্রকাশ করেন তিনি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার জানান, ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা করার হচ্ছে। এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের সাথে কথা বলে মিটার চুরি প্রতিহত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST