১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কয়েকটি লজ্জার রেকর্ড গড়ে আইপিএলে চেন্নাইয়ের বিদায়

অনলাইন ডেস্ক : মেগা নিলামে সাধারণত পরবর্তী তিন বছরের জন্য স্কোয়াড গড়ে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু টুর্নামেন্টটির অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস সেখানেই হেরে গেছে বলে দুই সাবেক ক্রিকেটারের তরফে মন্তব্য এসেছিল। সেই মন্তব্য যে অমূলক ছিল না তার প্রমাণ মাঠের পারফরম্যান্স। ঘরের মাঠে চেন্নাই টানা সর্বোচ্চ পঞ্চম হারের রেকর্ড গড়েছে। একইসঙ্গে আইপিএলের চলমান অষ্টাদশ আসরের প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

ঘরের মাঠ চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল (বুধবার) পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল চেন্নাই। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ১৯১ রান তোলে। যদিও যুজভেন্দ্র চাহালের হ্যাটট্রিকে তারা ৪ বল হাতে রেখেই গুটিয়ে যায়। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারান সর্বোচ্চ ৮৮ (৪৭ বলে ৯টি চার ও ৪টি ছক্কায়) রান করেন। এ ছাড়া বলার মতো রান পাননি চেন্নাইয়ের আর কেউই। পাঞ্জাবের চাহাল সর্বোচ্চ ৪টি এবং মার্কো জানসেন ও আর্শদীপ সিং দুটি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে খেলতে একটি শর্ত পূরণ করতে হবে নেইমারকে

লক্ষ্য তাড়ায় শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব ২ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রতি ম্যাচের মতো এদিনও তাদের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং শুরুটা করেছিলেন ঝোড়ো গতিতে। যদিও প্রিয়াংশ আউট হয়ে যান ২৩ রান করে। তবে ব্যক্তিগত ফিফটি (৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রান) তুলে নেন প্রভসিমরান। পাঞ্জাবের অধিনায়ক আইয়ার ৪১ বলে ৫ চার ও ৪টি ছক্কায় ৭২ রান করে আউট হলেও, ২৩ রানের ক্যামিওতে দলের জয় নিশ্চিত করেন শশাঙ্ক সিং। এই জয়ে এক লাফে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল পাঞ্জাব।

অন্যদিকে, চলতি আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই হেরেছে চেন্নাই। যা আসরের প্রথম দল হিসেবে ধোনি-জাদেজাদের বিদায় নিশ্চিত করল। তারা এখন আর প্লে-অফের দৌড়ে নেই। এ নিয়ে টানা দুই মৌসুমেই লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে চেন্নাই। সবমিলিয়ে আইপিএলে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবারের মতো একাধিক লজ্জার নজির গড়েছে।

আরও পড়ুনঃ   নিহত পাইলটের বাড়ি রাজশাহী, স্বজনদের নেওয়া হলো ঢাকা

চেন্নাইয়ের যত লজ্জার কীর্তি
ইতিহাসে প্রথমবার আইপিএলের টানা দুই আসরের লিগপর্ব থেকে বিদায়
চলতি আসরে চিপকে টানা পাঁচ ম্যাচে হার, আইপিএলে ঘরের মাঠে এমন লজ্জায় আর কখনোই পড়েনি চেন্নাই। এই মৌসুমে তারা চিপকে ৬ ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে। সবমিলিয়ে ১০ ম্যাচে জয় কেবল ২টি।
চিপকে এর আগে কেবল টানা দুই ম্যাচে হারের রেকর্ড আছে স্বাগতিক চেন্নাইয়ের। এবার সংখ্যাটাকে তারা অনেক উঁচুতে নিয়ে গেল।
এই প্রথম আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের আগেই বিদায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST