১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হুতির ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ এবং এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন। মা’আন নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে ‘মিডল ইস্ট মনিটর’।

‘মিডল ইস্ট মনিটর’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেছেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়।

এই কর্মকর্তা জানান, এক অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান’কে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয়। তিনি দাবি করেছেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়।

আরও পড়ুনঃ   মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। তাতে অন্তত ৬৮ জন নিহত ও আরো ৪৭ জন আহত হন।

ওইদিন ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায়। এই ধরনের ঘটনা এটাই প্রথম।

বুধবার পৃথক এক ঘোষণায় হুতি মুখপাত্র জানান, জাফা শহরে ইসরাইলি দখলদার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে একটি যৌথ অভিযান চালানো হয়। সেই সঙ্গে তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হুতির প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   হজে সৌদি সরকারের রাজকীয় আতিথ্য পাবেন ১০০ দেশের ১,৩০০ মুসল্লি

গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতি সশস্ত্র বাহিনী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরাইল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

প্রায় ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করে। তবে গত মাসে ইসরাইল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুতিরা আবারও ইসরাইল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। ইসরাইল ও মার্কিন বাহিনীও ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যাতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের পরিমাণও বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST