২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে: সিইসি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণে ছোট পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, দলগুলোর সমর্থন না পেলে ইসির সব ধরনের উদ্যোগ নিষ্ফল হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্তত ২১টি দলের প্রতিনিধি সেমিনারে অংশ নিয়েছেন।

সেমিনারে সিইসি বলেন, আপনাদের উপস্থিতিতে আমরা মনে করি, নির্বাচন কমিশনের সব ধরনের কাজে আপনাদের সমর্থনের পরিচয়।

এ সময় দল, গণমাধ্যমসহ সবার আগ্রহ ও সমর্থনের কথা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ, প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে

তিনি জানান, প্রবাসীরা বরাবরই তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার। আমরা প্রথম থেকেই এ বিষয় নিয়ে কাজ করছি। একটি সঠিক অপশন বের করার চেষ্টা করা হচ্ছে।

দেশের আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা, লেভেল অব এডুকেশন—সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে সিইসি বলেন, আমাদের বিশেষজ্ঞরা কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। কিছু সাজেশন দিয়েছেন। আমাদের সময়ের স্বল্পতা ও সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা কি করছি, তা তুলে ধরা হচ্ছে। আমরা কী করেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা কী তা শেয়ার করতে চাই।

অংশীজনের মূল্যবান পরামর্শ পেলে তা বিবেচনার আশ্বাস দিয়ে সিইসি বলেন, আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই। আর সর্বোপরি, আমাদের রাজনৈতিক নেতারা যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইং অল অ্যান্ড ইন ফিউটিলিটি।

আরও পড়ুনঃ   আ.লীগ কর্মীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই সব নিষ্ফলে পর্যবসিত হবে বলে মন্তব্য করে সিইসি বলেন, এ সব কাজে প্রবাসী ভোটিং যে সিম্পলিসিটি, আইন কানুন পরিবর্তন, কম খরচ ও মানুষের বিশ্বাস নিশ্চিত করে আমাদের আগাতে হবে।

বিশিষ্ট নাগরিকদের মাধ্যমে ইসির কাজ জাতিকে অবহিত করা হবে বলে জানান তিনি। সেমিনারে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরবর্তীতে লিখিতভাবেও মতামত দেওয়ার আহ্বান জানান সিইসি।

আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসীদের ভোটিং চালু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, আমরা চাই পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই। অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। আমরা চালু করতে চাই, অন্তত সীমিত পরিসরে শুরু করতে চাই।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST