২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

এবার দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা

অনলাইন ডেস্ক : ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচলাবস্থা তৈরির পথে হাঁটছে কারিগরি ছাত্র আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে দেশব্যাপী সব পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২৮ এপ্রিল) রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে উল্লেখ করেছে, ‘ছয় দফা না হয় মৃত্যু।’

আরও পড়ুনঃ   পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এতে আরও বলা হয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামীকাল ২৯ এপ্রিল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে।

এর আগে ২২ এপ্রিল কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সাধারণ সম্পাদক অ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর সদস্যসচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতি, কারিগরি ছাত্র আন্দোলন প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১)।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সৈকতসহ যেসব আম্পায়ার থাকছেন বিশ্বকাপে

উল্লেখ্য, এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST