২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : জুনিয়র নারী এশিয়া কাপ ফুটবলের ড্র আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‌‘এইচ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে স্বাগতিক লাওস। অন্য প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে।

আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে এএফসি অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ড সরাসরি এই প্রতিযোগিতায় খেলবে। চলতি বছরের ২-১০ আগস্ট টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এশিয়ার ৩৩ টি দেশ এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। এ গ্রুপে পাঁচ ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

আরও পড়ুনঃ   ক্রিকেট ছেড়ে গলফ, ছেড়েছিলেন দেশও; ফের মাঠে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক

বাংলাদেশ অ-১৬ পর্যায়ে টানা দুই বার এশিয়ার শীর্ষ স্তরে খেলেছিল। অ-২০ পর্যায়ে বাংলাদেশের সেই কীর্তি নেই। আসন্ন টুর্নামেন্টেও বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে। বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া। যাদের অ-২০ নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে।

এশিয়ার ফুটবলের এই পরাশক্তি বাংলাদেশের গ্রুপে গ্রুপ সেরা হওয়ার প্রধান দাবিদার। সেক্ষেত্রে বাংলাদেশকে স্বাগতিক লাওস এবং তিমুরলেস্তেকে ভালো ব্যবধানে পরাজিত করে নিজেদের গ্রুপে রানার্স-আপ হয়ে অন্য গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারীদের চেয়ে এগিয়ে থাকতে হবে।

আরও পড়ুনঃ   ৩ বলে ৩০ রান, সাকিবদের দলে ফিক্সিংয়ের গুঞ্জন!

বাংলাদেশের নারী ফুটবলাররা ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পে রয়েছে। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে সিনিয়র এশিয়ান কাপের বাছাই। এর পরপরই ১-১১ জুলাই বাংলাদেশ সাফ অ-২০ টুর্নামেন্ট আয়োজন করবে। এএফসির টুর্নামেন্টের আগে সেটা বাংলাদেশের জন্য ভালো একটা প্রস্তুতির মঞ্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST