২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার: গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ড থেকে এক মণ গাঁজা প্রাইভেটকারসহ মোঃ মেহেদী হাসান হিরো ও মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৮শে এপ্রিল) ২.৫০ ঘটিকায় র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল পুঠিয়া উপজেলার কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। সোমবার র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিঃ ০২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালপাড়া মৌজাস্থ’ আমিনুল মন্ডল প্লাজার সামনে পুঠিয়া টু তাহেরপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি পুরাতন সাদা রংয়ের প্রাইভেট কারে (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ, ১৪-২৭২১) তল্লাশী করে ৪০.১ কেজি গাঁজা উদ্ধার করে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মোঃ আব্দুল আউয়ালের ছেলে মোঃ মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুর জেলার শাহাপাড়া থানার বড় হাশিমপুর-চিরিরবন্দর গ্রামের মৃতঃ অলিম উদ্দিন শাহ ছেলে মোঃ ফারুক উদ্দিন শাহ (৪৫)কে আটক করেন। তাদের কাছ থেকে ২ টি মোবাইল, ২ টি সিম উদ্ধার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST