২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার আজ (২৮ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচক ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. রোজি আরা খাতুন ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সারোয়ার জাহান।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর

সেমিনারে জানানো হয়, দেশে বর্তমানে প্রাপ্ত বয়স্কদের মৃত্যুর ২৫ শতাংশ হচ্ছে তামাকজনিত কারণে এবং দেশের ফুসফুস ক্যান্সারের ৭০ শতাংশই ধূমপায়ী। বাড়িতে একজন ধূমপান করলে ধূমপায়ী ছাড়াও ওই বাড়ির আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে মহিলারা। আর গর্ভবতী মহিলা হলে তার গর্ভের সন্তানও এ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ   তানোরে বিল কুমারী বিলসহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ধূমপান থেকে বিরত রাখতে ছেলেদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার পরামর্শ প্রদান করেন। একই সাথে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত উপজেলা কমিটিগুলোকে সক্রিয় করার প্রতিও গুরুত্বারোপ করেন তারা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গঠিত রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যরা সেমিনারে অংশগ্রহন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST