২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বাবার গাড়ির নিচে চাপা পড়ে ৫বছরে শিশু নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার তিন চাকার গাড়ির (থ্রি-হুইলার) নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু মাহিনের বাবা মুসা শেখ একটি তিন চাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়ভাবে গাড়িটি ‘খেক্কর গাড়ি’ নামে পরিচিত। প্রতিদিন এই গাড়িতে তিনি মাটি পরিবহন করতেন। প্রতিদিনের মতো আজও সকালে বের হয়ে দুপুর পর্যন্ত মাটি পরিবহন করেন। দুপুর ২টার দিকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য গাড়িটি নিয়ে বাড়িতে আসেন। এ সময় বাড়ির সামনে প্রতিদিন যেখানে গাড়িটি রাখা হয় সেখানে গাড়ির পেছন দিক দিয়ে দৌড়ে আসে মাহিন। বাবা কিছু বুঝে ওঠার আগেই পেছনের এক চাকার নিচে চাপা পড়ে নিহত হয় শিশুটি।

আরও পড়ুনঃ   দেশে আট মাসে বজ্রপাতে ২৯৭ জনের প্রাণহানি

গোপালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে বলেন, প্রতিদিন দুপুরে খাবার খেতে আসার সময় ছেলের জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসতো বাবা মুসা শেখ। সেই লোভে বাবার গাড়ির শব্দ শুনলেই দৌঁড়ে বের হত শিশুটি। আজ পেছন দিক দিয়ে আসায় বাবার চোখে পড়েনি। চাপা পড়ে যাওয়ার পর শিশুর চিৎকারে টের পায় মুসা। ততক্ষণে তার ছেলে দুনিয়া ছেড়ে চলে যায়।

আরও পড়ুনঃ   দেড়মাসেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী রুপন্তী

আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও অনাকাঙ্ক্ষিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST