২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

যে নারীর অনেক গুণ, তার সঙ্গী পাওয়া মুশকিল : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখার্জির দুর্গাপুর জংশন। সিনেমা মুক্তির পরই অভিনেত্রী জানালেন, আগামীতে তিনি প্রেমের ছবিতে কাজ করতে চান। সেটাও অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে।

সম্প্রতি শহরের একটি ইভেন্টে অনির্বাণ এবং স্বস্তিকা একাধিক অসম্পূর্ণ প্রেমের চিঠি পাঠ করেছেন। তাদের সেই রসায়ন দর্শকদের মনে ধরেছে।

সেই প্রসঙ্গ টেনেই অভিনেত্রী বললেন, ‘আমি সৃজিতকে বলেছি প্রেমের ছবি বানাতে। সেখানে রাইমা (রাইমা সেন) আর আমাকে নিতে পারে। আর অনির্বাণ ভট্টাচার্য। আমরা একটা অনুষ্ঠানে একসঙ্গে প্রেমের চিঠি পড়েছি, খুবই প্রশংসিত হয়েছে সেটা। মানুষের মধ্যে যে উন্মাদনা দেখলাম আমাদের একসঙ্গে মঞ্চে দেখে তাতে বুঝেছি মানুষ আমার আর অনির্বাণের প্রেমের রসায়ন দেখতে চায়। কেউ এই জুটিকে কেন ব্যবহার করছে না জানি না। অনির্বাণ এত ভালো একজন অভিনেতা।’

আরও পড়ুনঃ   আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি

অভিনেত্রীকে যখন জানানো হয় সৃজিত মুখোপাধ্যায় প্রেমের ছবি না বানালেও প্রেমের গান লিখেছেন কিলবিল সোসাইটির জন্য তখন স্বস্তিকা সাফ বলেন, ‘বাহ! করুক। সৃজিতের প্রেম দীর্ঘজীবী হোক। এই ফাকে আমি আর অনির্বাণ একটা ছবি করে ফেলি।’

বর্তমানে স্বস্তিকা সিঙ্গেল মাদার। একদিকে চুটিয়ে কাজ করছেন, অন্যদিকে মেয়েকে নিয়ে নিজের মতো করে বাঁচছেন। নতুন কোনো সম্পর্কে জড়াননি।

একা থাকা প্রসঙ্গে এদিন স্বস্তিকা বলেন, ‘কেউ জোর করে একা থাকতে চায় না। জীবনে ভালোবাসা থাকুক এটাই চাই। দিনশেষে যাকে সব কথা বলা যাবে এমন সঙ্গী থাকুক। সবাই আমরা হয়তো এমনটাই চাই। কিন্তু ঈশ্বরই জানেন, এমন পাব কিনা। তবে এটুকু বুঝেছি, যে নারীর অনেক গুণ তার সঙ্গী পাওয়া মুশকিল।’

আরও পড়ুনঃ   হলিউড অভিনেত্রী পামেলার মর্মান্তিক মৃত্যু

দুর্গাপুর জংশন ছবিটি ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে। অরিন্দম ভট্টাচার্য ছবিটির পরিচালনা করেছেন। শিবপুর সিনেমার পর আবারও এখানে তার পরিচালনায় দেখা যাবে স্বস্তিকাকে। থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়ও।

এই ছবিতে অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। সাহেব বিবি গোলাম ছবির পর আবারও দুর্গাপুর জংশনে স্ক্রিন ভাগ করলেন বিক্রম এবং স্বস্তিকা। আমেরিকার বুকে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বনে করে বানানো হয়েছে দুর্গাপুর জংশন।

ওষুধের বিষক্রিয়ায় একের পর এক মৃত্যু। এগুলো কি আদৌ মৃত্যু নাকি খুন? সেই উত্তর মিলবে ছবিতে। দুর্গাপুর জংশন ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাজদীপ সরকার, একাবলি খান্না, প্রদীপ ধর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১০

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১২

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৩

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৪

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৫

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৭

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

১৯

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST