২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে ২৭ জনকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনার হোতা জাহিদ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর একটি দল নওগাঁর রাণীনগর উপজেলার সিংগারাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেপ্তার করেছে।

জাহিদ নওগাঁর রাণীনগরের সিংগারাপাড়া গ্রামের এহরাম সরদারের ছেলে। ইয়াকুব আলী (৩৮) নামের এক ভুক্তভোগী দেশে ফেরার পর এই চক্রের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে জাহিদকে। ২৭ ভুক্তভোগীর একজন ইয়াকুবের বাড়ি কুড়িগ্রাম সদরের ভোগরায় গ্রামে।

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-৫-এর সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ প্রেস ব্রিফিংয়ে জানান, দুই বছর আগে ভুক্তভোগী ইয়াকুব আলীর সঙ্গে ফেসবুকে জাহিদের পরিচয় হয়। জাহিদ তাঁকে জানান, তিনি ইতালিপ্রবাসী এবং সেখানে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের অনেক লোক তাঁর মাধ্যমে ইতালি গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি ইয়াকুবকে ইতালিতে উচ্চ বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার কথা জানিয়ে প্রলুব্ধ করেন।

ওই সময় ইয়াকুবও ইতালি যেতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় জাহিদ তাঁর বাবা এহরাম সরদার ও চাচা বাবু মোল্লার সঙ্গে ইয়াকুবকে দেখা করতে বলেন। ২০২৩ সালের ১০ আগস্ট ইয়াকুব তাঁদের সঙ্গে দেখা করলে জাহিদ সবার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তখন ২০ লাখ টাকায় ইয়াকুবকে ইতালি নিয়ে যাওয়ার প্যাকেজে সমঝোতা হয়। এর মধ্যে ৫ লাখ টাকা আগাম এবং বাকি টাকা ইতালি পৌঁছানোর পর দেওয়ার কথা হয়। এরপর ইয়াকুব ওই ৫ লাখ টাকা পরিশোধ করলে তাঁর পাসপোর্ট নিয়ে যান এহরাম। পরে জাহিদ তাঁকে ফ্লাইটের সময় জানিয়ে দেন। এ পর্যায়ে জাহিদ জানান, আবদুল মান্নান নামের এক ব্যক্তি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইটে ইয়াকুব ছাড়াও আরও ২৬ জনকে গাইড করে নিয়ে যাবেন। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর দুবাইগামী আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই ২৭ জন ভুক্তভোগী দুবাই পৌঁছান।

আরও পড়ুনঃ   চুরির মামলায় দুই সহযোগীসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দুবাই থেকে একটি ফ্লাইটে তাঁদের নাইজার হয়ে সড়কপথে আলজেরিয়ায় নিয়ে যাওয়া হয়। আলজেরিয়া পুলিশ তাঁদের সবাইকে আটক করলে তাঁরা ২১ দিন কারাগারে কাটান। মুক্তি পাওয়ার পর আবদুল মান্নান ও জাহিদ তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। পরে এ চক্রের জাহিদসহ ছয়জন তাঁদের আলজেরিয়া থেকে সড়কপথে তিউনিসিয়া নিয়ে যান। সেখান থেকে লিবিয়ায় নিয়ে একটি বাড়িতে জিম্মি করা হয়। ওই বাড়িতে তাঁদের অমানবিক নির্যাতন করা হয়। পরনের কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে দেশে পরিবারের কাছে পাঠায় চক্রটি। স্বজনদের কাছে চাওয়া হয় মুক্তিপণ। ভুক্তভোগী ইয়াকুবের বড় ভাই ও স্ত্রীর কাছে দাবি করা হয়েছিল ৫০ লাখ টাকা। তাঁরা আসামিদের দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ, নগদ, ইসলামী ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা পাঠান। এ ছাড়া লিবিয়াপ্রবাসী আরেকজনের কাছে ৫ লাখ টাকা পাঠান। তারপরও জিম্মিদশা থেকে মুক্তি মিলছিল না।

আরও পড়ুনঃ   বেরোবির বইমেলা উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদ ও ফেলানীর বাবা

র‍্যাব অধিনায়ক জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত মেজর জেনারেল আবুল হাসনাত মো. খাইরুল বাশার তাঁদের উদ্ধার করেন এবং বাংলাদেশে ফেরত পাঠান। গত ৯ জানুয়ারি দেশে ফেরেন কুড়িগ্রামের ইয়াকুব। পরে ২৫ মার্চ তিনি কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারের পর মামলার প্রধান আসামি জাহিদকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন। জানিয়েছেন, এ চক্রের প্রধান হিসেবে তিনি বিদেশগামীদের সঙ্গে চুক্তি করে ফ্লাইটে তুলতেন। বিদেশে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST