২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে নানাবিধ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও নতুন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলার বড়াইগ্রাম থানা কার্যালয়, জোয়াড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়, রামাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামাগাড়ী উচ্চ বিদ্যালয়, আশ্রয়ণ প্রকল্প, বনপাড়া পৌরসভা কার্যালয়, বনপাড়া পৌর ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, উপজেলা পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৫ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়াম আধুনিকায়ন ও ভবনের সামনের সৌন্দর্য্যবর্ধন প্রকল্প, উপজেলা মূল ভবনের প্রবেশপথ ও সভাকক্ষ আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন ও উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ   তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দুপুরে উপজেলা পরিষদ হল রুমে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সবশেষে জেলা প্রশাসক বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে উপজেলার চলমান কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   নাটোরে প্রধান শিক্ষক বিমান গোবিন্দের বিরুদ্ধে যত অভিযোগ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST