১২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আমির খানের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক স্ত্রী কিরণ?

অনলাইন ডেস্ক : ইনস্টাগ্রামে খুব একটা অ্যাক্টিভ থাকেন না আমির খান। তবে অভিনেতার প্রাক্তন স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও-এর ইনস্টাগ্রাম স্টোরি থেকে খান পরিবারের ঈদ উদযাপনের আভাস পাওয়া গেছে। ভিডিওতে আমির খান ও কিরণ রাওকে সাদা পোশাকে টুইনিং করতে দেখা যায়।

ভিডিওটিতে আরও দেখা গেছে আমির খানের মা জিনাত হুসেন, তার বোন নিখাত এবং অন্যান্য অতিথিদের। ক্লিপটিতে আমির খান এবং কিরণ রাওয়ের ছেলে আজাদকেও বেশ হাসিখুশি দেখা যায়। ‘সকলকে ঈদ মোবারক। এই বছর আমাদের শান্তি এবং ভালবাসা নিয়ে আসুক’, কিরণ রাও উৎসবের পোস্টটির ক্যাপশন দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   বিজয় দিবস নিয়ে তারকাদের ভাবনা

দিনের শুরুতে আমির খানকে তার দুই ছেলে জুনায়েদ এবং আজাদের সঙ্গে দেখা গিয়েছিল মুম্বাইয়ের বাড়িতে। যখন একজন পাপারাজ্জো অভিনেতাকে একক পোজ দিতে বললেন, তখন তিনি বলেছিলেন, ‘একসঙ্গেই পোজ দেই’। অভিনেতা তার বাড়ির বাইরে অবস্থানরত পাপারাজ্জিদের শুভেচ্ছা জানান এবং তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

২০২১ সালে ডিভোর্স ঘোষণা করেন আমির ও কিরণ। তবে, ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করছেন তারা। আমিরের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত। রিনা আর আমিরের দুই সন্তান, জুনায়েদ ও আইরা।

আরও পড়ুনঃ   গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু

কাজের ফ্রন্টে, আমির খানকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডা ছবিতে। এরপর তাকে দেখা যাবে সিতারে জমিন পর-এ। ২০০৭ সালে ‘তারে জমিন পর’ তৈরি করেছিলেন অভিনেতা। সেই ছবির অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন ‘সিতারে জমিন পর’। সব ঠিক থাকলে, ক্রিসমাসে বক্স অফিসে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। লাইভে এসে আমির এই ছবি প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘যতটা তারে জমিন পর আপনাদের কাঁদিয়েছে, সিতারে জমিন পর ঠিক ততটাই হাসাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১১

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১২

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৩

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৮

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST