২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রীর গোপন ভিডিও করায় ছোট ভাইয়ের ২ হাতের কবজি কেটে নিলো বড় ভাই

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরে স্ত্রীর গোপন ভিডিও ধারণ করায় ছোট ভাইয়ের দুই হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহতের নাম ইসরাফিল ইসলাম এবং অভিযুক্ত বড় ভাইয়ের হলেন ইসমাইল ইসলাম।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাফিলরা তিন ভাই। তাদের গ্রামের বাড়ি শিবগঞ্জে হলেও বড় ভাই ইব্রাহিম দীর্ঘদিন ধরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামে বসবাস করেন। মেজ ভাই ইসমাইল হোসেন বাস করেন নলডাঙ্গার খাজুরা গ্রামে। আর ইসরাফিল হোসেন গ্রামে বাড়ি শিবগঞ্জেই বসবাস করেন। তবে ইসরাফিল বেশকিছু দিন ধরে নাটোরে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে ৩৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওই যুবকের বড় ভাই ইব্রাহিম হোসেন বলেন, নাটোরে টাইলস মিস্ত্রির কাজ করার সুবাদে ইসরাফিল মেজ ভাইয়ের বাড়িতে গিয়ে মোবাইল ফোনে ভাবির কিছু অশ্লীল ভিডিও ধারণ করেন। ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে মেজ ভাই ইসমাইল ছোট ভাই ইসরাফিলকে নিজের বাড়িতে ডেকে নেন। ওই বাড়িতে যাওয়ার পর বাকবিতণ্ডার এক পর্যায়ে মেজ ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ইসরাফিলের তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেন। খবর পেয়ে তিনি গিয়ে ছোট ভাই ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বলেন, যখন হাসপাতালে আনা হয় তখন ইসরাফিলের দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। কবজি দুটো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হচ্ছে। সকাল আটটার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় আনা হয়েছিল। ক্ষতস্থান থেকে রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দর এলাকায় নিপা ভাইরাস’ নিয়ে নেই সতর্কবার্তা

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. একরামুল হক বলেন, যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় তদন্ত শুরু হচ্ছে। অপরাধিকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। আহত ইসরাফিলের চিকিৎসার জন্য স্বজনেরা রাজশাহীতে অবস্থান করছেন। স্বজনেরা ফিরে এসে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST