২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া করেছে। ভারত-পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে, ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক ব্রিগেড সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে। খবর দ্য ইরান অবজারভারের।

এর আগে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্তের সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে।

আরও পড়ুনঃ   অবৈধ বাংলাদেশি ছাত্রদের চিহ্নিত করতে দিল্লির সব স্কুলকে নির্দেশ

২০২৪ সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর করেন এবং দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। উভয়পক্ষ সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মিরের সন্ত্রাসীকে গোষ্ঠীকে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখান করেছে।

আরও পড়ুনঃ   ফের ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়, সিন্ধু নদের জলচুক্তি স্থগিত করেছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছে, পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনে কূটনীতিকের সংখ্যা কমিয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে, ভারতীয় ভিসা বাতিল করেছে এবং ভারতীয় বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করেছে। পাকিস্তান জানিয়েছে, তাদের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST