২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পুলিশ কমিশনারের সঙ্গে আলেম-ওলামার বৈঠক, বিক্ষোভ কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজশাহীর বিশিষ্ট আলেম ওলামাগণের সঙ্গে বৈঠক করেন আরএমপির পুলিশ কমিশনার।

আজ ২৪ এপ্রিল বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

গত ২২ এপ্রিল রাজপাড়া থানার বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে এক ব্যক্তির বিরুদ্ধে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। অভিযুক্ত সাগর সাহা (৩০) কে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে। এই ঘটনার প্রতিবাদে ২৩ এপ্রিল রাজশাহী কোর্ট চত্বরে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ ও মানববন্ধন করেন এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেন রাজশাহীর বিশিষ্ট আলেম-ওলামাগণ।

আরও পড়ুনঃ   অশ্বিনের সেঞ্চুরিতে ম্লান হাসান মাহমুদের বীরত্ব

বিষয়টি ঘিরে জনমনে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আজ আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন আলেম সমাজের নেতৃবৃন্দ। বৈঠকে পুলিশ কমিশনার বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিচার আদালতের মাধ্যমেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। কেউ এই সুযোগে গুজব ছড়াতে বা নাশকতার চেষ্টা করতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর। এর আগেও আমরা দেখেছি ফিলিস্তিন ইস্যুতে দুষ্কৃতিকারীরা দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছিল। একটি গোষ্ঠী বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এ জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিনামূল্যে মিলছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ

বৈঠকে আলেম-ওলামারা পুলিশ কমিশনারের বক্তব্যে আশ্বস্ত হন এবং পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে আগামীকাল বাদ জুম্মা সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সিদ্ধান্ত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে সবাই প্রত্যাশা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ইসলামি আন্দোলন, আলেম ওলামা বিভাগ, হেজবুত তাওহীদ, ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাফেজ উম্মা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST