২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নিরাপদ খাদ্য সংরক্ষণ, সরবরাহ, পরিবেশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য সংরক্ষণ, খাদ্য সরবরাহ, পরিবেশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ।

প্রধান অতিথির বক্তৃতায় আফিয়া আখতার বলেন, খাদ্যে কীভাবে বিষ প্রয়োগ করা হচ্ছে, পোল্ট্রি খামারে কীভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বাচ্চাদের কীভাবে জাঙ্কফুড খাওয়ানো হচ্ছে সেটা আমরা সকলেই জানি। এগুলো আমাদের জন্য বিপদ ডেকে আনছে। এগুলো প্রতিরোধে আইনের চেয়ে সচেতনতা বেশি জরুরি।

তিনি বলেন, নিরাপদ খাদ্যের যে আইন আছে সেটা অনেক কঠোর আইন। এই আইনের মাধ্যমে ২০১৩-১৪ সাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার টাকা হয়তো আদায় হয়েছে কিন্তু সচেতনতা বাড়েনি। এটা পরিবর্তন করতে হলে একটি সিস্টেমে আসতে হবে, সেই সিস্টেম ডেভেলপ করতে হবে এবং উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটা পর্যায়ে গুণগতমান নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ   লেভেল থ্রি কোচিং করবেন রাজিন-হান্নানরা, থাকবেন তুষার-তালহারাও

জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে কোনো জাতি কী আছে যারা নিজেদেরকে ধ্বংস করে খাবার দিয়ে? আমরা করি। হোটেল রেস্তোরার কথা আমরা আলাদাভাবে কেন বলব; এটাতো আর বাইরের কোনো লোক পরিচালনা করে না। যারা রান্না করেন, খাবার পরিবেশন করেন তারা সকলেই আমাদের কারো না কারো ভাই। তাহলে সিস্টেমটা ডেভেলপ হচ্ছে না কেন? সিস্টেমটা ডেভেলপ করার জন্য আমাদের আইনের কঠোর প্রয়োগ করতে হবে। বাইরের খাবার পরিহার করে পারিবারিকভাবে ছোট ছোট স্কেলে নিজেরা খাবার উৎপাদন করতে পারি।

তিনি বলেন, ইচ্ছেমত ফুডকোর্ড তৈরি করা হচ্ছে যেখানে কোনো নিয়মের বালাই নেই। যুবকেরা ফুডকার্ড ব্যবসায়ে ঝুঁকে পড়েছে, আমরা চাই আপনারা ব্যবসা করেন তবে নিয়ম মেনে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে। আপনাদের নৈতিকভাবে মজবুত থাকতে হবে। এক কথায় মানসিকতার পরিবর্তন করতে হবে।

আরও পড়ুনঃ   রিকশা-ভ্যানে চাঁদাবাজিতে পুলিশ জড়িত থাকলে রক্ষা নেই: ডিএমপি কমিশনার

স্বাস্থ্যকে আমানত হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি খাবার প্রস্তুতকারীদের উদ্দেশে বলেন, আপনার খাবারের মাধ্যমে আপনি একজন আমানতকারী। এ খাবারের মাধ্যমে যদি আমার শারিরীক কোনো ক্ষতি হয় তাহলে আপনি আমানতের খেয়ানতকারী। এ সময় তিনি দেশকে ভালোবাসতে এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যেতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন। সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, হোটেল-রেস্তোরা মালিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST