২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ফের পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। শুধুমাত্র বৈশ্বিক আসরেই দেখা যায় এই দুই দলের লড়াই। তবে আবারও এই দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে এমন স্বপ্ন বুনছিল ক্রিকেটপ্রেমীরা। তবে সেখানে বাধা হয়েছে দাঁড়িয়েছে গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা।

নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্যে নেমে গেছে এই হামলার পর। মঙ্গলবারের হামলার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।

আরও পড়ুনঃ   এবার নারী ক্রিকেটেও কাউন্সিলরশিপ দাবি

স্পোর্টস টাককে রাজীব শুক্লা বলেন, ‘আমরা হামলার ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলবো না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।’

আরও পড়ুনঃ   বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব কবে পেয়েছিলেন, জানালেন সিমন্স

মঙ্গলবারে কাশ্মীরের পহেলগামে এই হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST