২৩ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

‘কুয়েট উপাচার্যকে না সরাতে শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন ১৪ ভিসি ’

অনলাইন ডেস্ক : দলীয় লেজুরবৃত্তি করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাস্তায় নামার কথা জানিয়েছেন এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

এনসিপির এই নেতা তার পোস্টে বলেন, ‘শুনলাম, ১৪ জন ভিসি শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন, কুয়েটের ভিসিকে সরানো যাবে না। পোলাপান মরলে সেটা তাদের পছন্দ (চয়েজ)।’

আরও পড়ুনঃ   ভাঙ্গায় আ.লীগসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়ে থাকে এই ১৪ জন ভিসিসহ কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভুলে যাইনি, ২ আগস্টও কতিপয় ভিসি হাসিনার গণভবনে গিয়ে বলেছিলেন- আপনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে আরও গুলি করেন।’

হান্নান মাসউদ বলেন, ‘এসব দলকানা ভিসির বিরুদ্ধে অ্যাকশন জরুরি। রাস্তায় নামতে প্রস্তুত।’

আরও পড়ুনঃ   বিচার হলে আ.লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না : মামুনুল হক

উল্লেখ্য, কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আজ বুধবার তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST