২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। একাধারে তিনি অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। আবার সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। তবে গল্পের বই পড়তে বড্ড ভালোবাসেন তিনি।

আর বই পড়ার ঝোঁক থেকেই এবার ডক্টর উপাধিতে ভূষিত হলেন। শুধু তা-ই নয়, স্বর্ণপদক পেয়েছেন। আসলে বিশ্বের নানা বিষয়ে জানার কৌতূহল রয়েছে এ অভিনেত্রীর মধ্যে। আর সেই কৌতূহলের কারণে প্রায় দুই বছর থেকে সোশ্যাল সায়েন্স বিষয় নিয়ে গবেষণা করছিলেন।

আরও পড়ুনঃ   অ্যাঞ্জেলিনার সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই সন্তান চান ব্র্যাড পিট

এমনকি, গবেষণার কাজে তিনি ঘুরেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তেও। আসলে পায়েল বিশ্বাস করেন যে, যারা সমাজসেবার কাজ করে, তাদের মধ্যে অর্ধেকই সেই কাজটাকে ভালোবেসে করেন না। তবে সমাজসেবার কাজ কিন্তু এক ধরনের পড়াশোনাই বটে। আর সেই বিষয়টিতে আরও গভীর ভাবে জানতে হলে সোশ্যাল সায়েন্স বিষয়টিকে আয়ত্ত করতে হবে।

সেই কারণে সোশ্যাল সায়েন্স নিয়েই গবেষণা করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। দিল্লির ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি গ্রহণ করলেন এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ও দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে গোল্ড মেডেলিস্ট হলেন বাংলার এই গুণী মেয়ে।

আরও পড়ুনঃ   বাধার মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারলেন না অপু বিশ্বাস

এখানেই শেষ নয়, খুব শিগগিরই আসতে চলেছে পায়েলের প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর প্রযোজনায় ‘স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST