২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আজ বাংলাদেশ ক্রীড়াঙ্গন জুড়েই বৃষ্টির ঘটনা। টেস্ট ক্রিকেটে সিলেটে সকালে প্রথম সেশন হয়নি বৃষ্টির জন্য। ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপ ফাইনাল ময়মনসিংহে ঝড় ও বৃষ্টির কবলে পড়ে আলোকস্বল্পতায় অসমাপ্ত। ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচও এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে। গ্রুপে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। কালকের ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

আরও পড়ুনঃ   লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী

ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। ছয় মিনিট পর ক্রাইউচ ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করে আবার বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের বাকি ২৬ মিনিট দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই গোল করতে না পারায় ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক হয়। যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ   ‘পার্টটাইমার’ অকল্যান্ডকে গুনে গুনে ১০ গোল, বিশ্বরেকর্ড বায়ার্নের

বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও কষ্টার্জিত জয় পেয়েছে। খেলা শেষ হওয়ার ২০ সেকেন্ড আগের গোলে জিতেছে। বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ড-ইন্দোনেশিয়াকে বেশ সহজে হারালেও এবার বেশ ঘাম ঝরাতে হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST