১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

মোহাঃ আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় ভিজিএফ কার্ড শ্লিপের ভাগাভাগি নিয়ে বিএনপি’র দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ ২৫) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনয়নের বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল ফিতর ’২৫ উপলক্ষে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) প্রদানের জন্য ইউনিয়নে ভিজিএফের ১ হাজার ৪৮২টি কার্ড বরাদ্দ এসেছে। বিএনপি’র এক গ্রুপ এসব কার্ড নিজেরাই বন্টন করতে চায়। বিতরণের আগেই ইউনিয়ন বিএনপি’র সভাপতি হেলাল উদ্দীন রিয়াল ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল পক্ষের মধ্যে বিরোধ বাধে। হেলাল উদ্দীন রিয়াল জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের সমর্থক আর শরিফুল ইসলাম রাহুল জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক।
জাতীয়তাবাদি সংগ্রামী দলের রাজশাহীর জেলার কমিটির সভাপতি মওদুদ আহমেদ মধু জানান, পরে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। তিনি জানান, হেলাল উদ্দীন রিয়াল তার আয়ত্বে রেখে কার্ড বিররণ করতে চায়। এতে আপত্তি তুলে শরিফুল ইসলাম রাহুল।
হেলাল উদ্দীন রিয়াল জানান, এটা নিয়ে হয়তো অসন্তোষ ছিল। তাঁদের সাথে বসার আগেই অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেল। বাঘা থানার ওসি আ,ফ,ম আসাদুজ্জামান আশাদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST