১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে : শুভশ্রী গাঙ্গুলী

অনলাইন ডেস্ক : ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির অভিনেতাদের নাম ঘোষণা করেছেন। এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। এ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সৃজিত-শুভশ্রী।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিনোদিনীর ভূমিকায় শুভশ্রীর নাম ঘোষণার পর নেটিজেনরা রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনীর চরিত্রটির সঙ্গে তুলনা করতে শুরু করেন।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলী বলেন, ‘আমি যদি সব তুলনাতে কান দিই তবে কাজ করব কখন? কাজটাই আমার কাছে শেষ কথা। শুধু এইটুকুই বলব, আমি চাই বিনোদিনী বনাম বিনোদিনী তুলনাটা এই মুহূর্তে বন্ধ হোক।’

আরও পড়ুনঃ   অভিনেত্রী হিনাকে কটাক্ষ

তার কথায়, ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। ও নিশ্চয়ই ভীষণ মন দিয়ে কাজটা করেছে। যদিও আমার দেখা হয়নি। কিন্তু একজন শিল্পী হিসেবে আমি অন্য শিল্পীকে সম্মান করি। এবার এই তুলনা বন্ধ হোক।’

আরও পড়ুনঃ   কনসার্টে নেচে সমালোচনার মুখে মোনালি ঠাকুর

নতুন ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন মাসে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সত্যি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। ‘চতুষ্কোণ’-এ কাজ করার কথা ছিল, হলো না। এমনকি ‘দশম অবতার’-এও কাজের কথা হলেও হয়ে ওঠেনি।’

শেষে বলেন, ‘অবশেষে আমরা যে একসঙ্গে কাজ করছি, এটাই দারুণ ব্যাপার।’ নিজেকে যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখেন না অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST