১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীর নিউমার্কেট কাঁচাবাজারে আগুন: পুড়েছে ১২ দোকান

স্টাফ রিপোর্টার : রাজশাহী নিউমার্কেট কাঁচাবাজারে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পেছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ   তৃণমূলের নেতারা বিএনপির প্রাণ: তারেক রহমান

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে বেশির ভাগই ছিল কাঁচা সবজি ও মুদির দোকান। দুটি দোকান ছিল মুরগির। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও মার্কেটের ভেতরের অংশের দোকানগুলো অক্ষত থাকে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

আরও পড়ুনঃ   চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ দাবিতে চিঠি, ব্যবস্থা নিতে জনপ্রশাসনে পাঠাল

দিদারুল আলম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST