১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় চীনা দলের কুসুম্বা মসজিদ পরিদর্শন

এস ,এ সিরাজুল ইসলাম, মান্দা: সরকারি সফরে আসা চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দলটি কুসুম্বা মসজিদসহ দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী মি. লি কুন। এ দলের অন্য সদস্যরা হলেন, চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের মহাপরিচালক ঝাং জুনফেং, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক ওয়েন দায়ান, চাইনিজ একাডেমি অব কালচারাল হেরিটেজের সভাপতি লিং মিং, প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ট্যাং উই ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সাধারণ কর্মকর্তা লিউ ঝুকুন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙ্গন

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের সহকারী কাস্টোডিয়ান ফজলুল করিম, পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, সরকারি সফরে আসা চীনের প্রতিনিধি দলটি কুসুস্বা মসজিদ পরিদর্শনের আগে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরে রাজশাহী পদ্মারপাড় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST