১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ভুল সিগন্যালে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়।

ট্রেন দুটির একটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি সেখান থেকে বের হচ্ছিল। যাত্রী ছিল না বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুনঃ   এক যুগের অপেক্ষার অবসান নিউজিল্যান্ডের

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশপিটে পরিষ্কার করার পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন (পার্শ্ব সংঘর্ষ) হয়।

ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘সোশ্যাল একাউন্ট্যাবিলিটি টুলস’ বিষয়ক কর্মশালা

মহাব্যবস্থাপক আরও বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে, তবে দুর্ঘটনার কারণে ট্রেন দুটি ছেড়ে যেতে দেরি হবে। ঠিক কখন যাত্রী নিয়ে ট্রেনগুলো যাবে, তা বলা যাচ্ছে না। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST