১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কথিত অ্যাপে ৮৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘ইউএস অ্যাগ্রিমেন্ট’ নামের একটি মুঠোফোন অ্যাপের মাধ্যমে ৮৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। বুধবার চন্দ্রিমা থানার আমলি আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন চন্দ্রিমা থানার ওসিকে।

মামলার বাদী সাইফুল ইসলাম রাজশাহীর উপরভদ্রা এলাকার বাসিন্দা। তার আইনজীবী শামীম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ইউএস অ্যাগ্রিমেন্টের বাংলাদেশ প্রধান সজীব কুমার ভৌমিক ওরফে মাহাদী হাসান (৩৩), কান্ট্রি লিডার মোতালেব হোসেন ভূঁইয়া (৩৫), রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক ওয়াহেদুজ্জামান সোহাগ (৩৮), সোহাগের স্ত্রী ও রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক ফাতেমাতুজ জহুরা মিলি (৩২), রাজশাহীর এজেন্ট মিঠুন মণ্ডল (৩৬), ওয়াজেদ আলী খেবির (৬০), মোজাহার আলী (৫৫) ও মো. ওবাইদুল্লাহ (৪৩)।

আরও পড়ুনঃ   কারফিউ মেনে চলার আহ্বান সেনাবাহিনীর

অভিযুক্তদের মধ্যে সজীব কুমার ভৌমিক নোয়াখালীর, মোতালেব হোসেন লক্ষ্মীপুরের, ওবাইদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের এবং বাকিরা রাজশাহীর বাসিন্দা।

মামলার আরজিতে বলা হয়েছে, প্রতারণার শিকার হয়েছেন একাধিক ব্যক্তি। এর মধ্যে মামলার বাদী সাইফুল ইসলাম বিনিয়োগ করেছিলেন ১৫ লাখ টাকা। এ ছাড়া মামলার সাক্ষী জাকির হোসেন ১২ লাখ, শারমীন সুলতানা ২০ লাখ, তাহেরুল ইসলাম ৬ লাখ, রাজীব সাহা ১৭ লাখ, আনোয়ার হোসেন ৮ লাখ ও আশরাফুল রহমান ৯ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। হাতিয়ে নেওয়া মোট অর্থের পরিমাণ ৮৭ লাখ টাকা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ‘ইউএস অ্যাগ্রিমেন্ট’ নামের অ্যাপে বিনিয়োগের মাধ্যমে প্রতি ১ লাখ টাকায় মাসে ১১ হাজার ২০০ টাকা লাভের প্রলোভন দেখান। এক সেমিনারের মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয় এবং ২০২২ সালের ৫ ডিসেম্বর তারা টাকা বিনিয়োগ করেন। তবে অ্যাপে কখনো কোনো মুনাফা আসেনি এবং প্রতিশ্রুত মূলধনও ফেরত পাননি বিনিয়োগকারীরা।

আরও পড়ুনঃ   বাগমারায় অবৈধ পুকুর খননের নামে টপসয়েল কাটা, দুই দফা অভিযানে একজনের কারাদণ্ড

গত ২১ ফেব্রুয়ারি মামলার বাদী সাইফুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের কয়েকজনের দেখা হলে তিনি টাকা ফেরতের দাবি করেন। কিন্তু তারা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং ভবিষ্যতে টাকা চাইলে ক্ষতি করার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে সাইফুল ইসলাম মামলা করেন।

আইনজীবী শামীম আখতার জানান, রাজশাহীর আদালতে এর আগেও একই ধরনের কয়েকটি মামলা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। নতুন মামলাটির পরবর্তী শুনানির তারিখ ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST