১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিবার্হী প্রকৌশলী পরিচয় দেওয়া মো. সাবিউল ইসলামের ভাড়া করা গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া গিয়েছে। সন্দেহ হওয়ায় গাড়িটিসহ ওই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চলাকালে তার গাড়িতে টাকা পাওয়া যায়। তবে নির্বাহী প্রকৌশলী পুলিশের কাছে দাবি করেন— গাড়িতে থাকা টাকাগুলো জমি বিক্রির টাকা।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, জরিমানা

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাজশাহী যাচ্ছিল। এ সময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে প্রাইভেট কারটিও তল্লাশি করে পুলিশ। এ সময় প্রাইভেট কারের ব্যাকডালার মধ্যে বিপুল পরিমাণ টাকা দেখতে পায় পুলিশ। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন

বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলী বলেছেন এগুলো তার জমি বিক্রির টাকা। এগুলো যাচাই-বাছাই হবে। যা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তাকে আটক করিনি। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১

রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৪

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

৫

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

৮

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

৯

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

১০

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১১

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১২

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

১৩

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৫

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

১৬

খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আলোচনা

১৭

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

২০

Design & Developed by: BD IT HOST