১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ ব্যবধানে গুয়ামকে পরাজিত করেছে। গত পরশু দিন প্রথম খেলায় বাংলাদেশ একই ব্যবধানে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

আজ দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো: রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হন। ফলে ম্যাচে ১-১ সমতা হয়।

আরও পড়ুনঃ   রাবি অধ্যাপক মুস্তাকের বিরুদ্ধে থানায় জিডি

দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়।

বাংলাদেশ জুনিয়র পুরুষ টেনিস দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করছে। সম্প্রতি বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। এই পর্যায়ে যা বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য।

আরও পড়ুনঃ   মাহমুদউল্লাহকে ছেড়ে দিলো বরিশাল

সেই দলের অন্যতম সদস্য কাব্য গায়েন জুনিয়র ডেভিস কাপেও রয়েছেন। মালিয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপের আগেই মেয়েদের টুর্নামেন্টে অবশ্য বাংলাদেশ ভালো ফলাফল করতে পারেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST