১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছেন বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি।

বুধবার (১২ মার্চ) দুপুরে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো ষড়যন্ত্র হচ্ছে। যারা নির্বাচন পেছাতে চাই, তাদের ব্যাপারে সন্দেহের অনেক অবকাশ আছে। তারা আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চান কি না। বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত হয়েছেন। তারপরও সকল কিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধপরায়ণ হয়ে উঠেনি, যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যাচ্ছে দুই টাকায় ইফতার

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ৫ আগস্টের সাত মাস পরও রাজনৈতিক ধুম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদেরকে প্রশ্ন করেন নির্বাচন কবে হবে; কীভাবে হবে। রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এটা আমাদের কাছে কাম্য না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ওবায়দুর রহমান চন্দন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল।

আরও পড়ুনঃ   ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় এই সভায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST