১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাবি গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ

রাবি প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি, দেশে অস্থিতিশীল পরিবেশ ও দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণঅভ্যুত্থান মঞ্চ।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ও আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে মিলিত হয়।

মিছিল থেকে শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

এ সময় ‘শাহবাগিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ”ল’ তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘শ তে শাহাবাগি, তুই হাসিনা তুই হাসিনা’, ‘শাহাবাগির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, শাহবাগিদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘বিচার বিচার বিচার চাই, শাহাবাগিদের বিচার চাই’, ‘শাহাবাগিরা হামলা করে, ইন্টেরিম কী করে?, ‘উদ্যানের গাঁজাখোর, উদ্যানে ফিরে যা’, ‘১৩ আর ২৫, এক নয় নয়’, ‘শাহাবাগ না শাপলা, শাপলা শাপলা’, ‘হলে হলে খবর দে, শাহবাগিদের কবর দে’, ‘জুলাইয়ের বাংলায়, শাহাবাগিদের ঠাঁই নাই’, ‘২৪ এর বাংলায়, শাহাবাগিদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুনঃ   ‘যুদ্ধ বন্ধের প্রেরণা হতে পারে ফুটবল বিশ্বকাপ’

গণঅভ্যুত্থান মঞ্চের সদস্য সচিব ইকরামুল হক মামুন বলেন, ‘আমরা এই শাহবাগিদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেবো না। আমাদের রক্তের বিনিময়ে হলেও দেশকে তাদের কাছ থেকে মুক্ত করবো। আমরা বাংলার জমিনে তাদের উত্থান ঘটতে দেবো না। তারা এক দিনে মাথাচড়া দিয়ে উঠেছে।

বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, আমরা সবাই জানি, শাহবাগিরা আওয়ামী লীগের এক্সটেনশন। নীরবে আওয়ামী লীগের অপকর্ম বাস্তবায়ন এবং বিরোধী দলগুলোর ওপর হামলার নিপীড়ন অত্যাচারের বৈধতা জুগিয়েছ এই শাহাবাগিরা। ২৪ বিপ্লবের পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন একত্রিত হয়ে আবারও শাহাবাগ কায়েম করতে চাচ্ছে। ছাত্র-জনতা যতদিন রাজপথে আছে, শাহবাগীদের যে চাওয়া সেটি পূরণ হতে দেবে না।

আরও পড়ুনঃ   ভেঙে দেওয়া হলো সালমানের ব্যাংক আইএফআইসির পর্ষদ

বাংলা বিভাগের শিক্ষার্থী জিএস সাব্বির বলেন, ২০১৩ সালে হাসিনার ফ্যাসিবাদী সরকারকে কায়েম করার জন্য যারা ইন্ধন জুগিয়েছে সেই শাহবাগিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ২৪-এর পর আমরা আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না। রোজাদার পুলিশের ওপর হামলা করে দেশের আইনশৃঙ্খলাকে অপদস্থ করার জন্য এই শাহাবাগিদে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। এ সময় গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তারের নির্দেশে পুলিশের ওপর হামলা চালান সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাবির গণঅভ্যুত্থান মঞ্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST