১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথবাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। এতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন এ মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার ওমর ফারুক। রিটে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

রিট দায়ের পর কবি শহীদুল্লাহ ফরায়জী বলেন, আদালত প্রাঙ্গনে রাষ্ট্রপতি শপথ নিবেন প্রধান বিচারপতির কাছে, স্পিকারের কাছে নয়।

ব্যারিস্টার ওমর ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। রিটে চাওয়া হয়েছে, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন, তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন।

আরও পড়ুনঃ   ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, স্লোগানে উত্তাল ঢাবি

রিটের যুক্তিতে শহীদুল্লাহ ফরায়জী বলেন, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। সংসদীয় সরকার পদ্ধতি বা রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির দেশেও রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতির কাছে। এটা বিশ্বব্যাপী সাংবিধানিকভাবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত রেওয়াজ। কিন্তু বাংলাদেশে এর ব্যত্যয় দেখা যাচ্ছে।

বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST