১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে পৌঁছেছেন ৪৫২ অভিবাসী

অনলাইন ডেস্ক : সাতটি নৌকায় মোট ৪৫২ জন অনিয়মিত অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। দেশটির সংবাদমাধ্যম ইএফই এই তথ্য নিশ্চিত করেছে। এসব নৌকায় থাকা অভিবাসীদের এল হিয়েরো ও গ্রান ক্যানারিয়া দ্বীপে নিরাপদে নামিয়ে দিয়েছে স্প্যানিশ ম্যারিটাইম রেসকিউ সার্ভিস।

সাতটি নৌকার মধ্যে প্রথমটি শনিবার সকালে ক্যানারির লা গোমেরার দক্ষিণে সান্তিয়াগো সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। এতে একজন অপ্রাপ্তবয়স্ক ও তিন নারীসহ ৩৮ জন অভিবাসী ছিলেন।

দ্বিতীয় নৌকাটি ৫২ জন অভিবাসী নিয়ে গ্রান ক্যানারিয়ার দক্ষিণে আনফি দেল মার উপকূলের ৫ দশমিক ৫ কিলোমিটার দূরে পৌঁছায়। একই দিন রাত সাড়ে ৯টায় আরেকটি নৌকা ৫৬ জন অভিবাসী নিয়ে ক্যানারিতে আসে। তাদের সবাইকে টহল বোটের মাধ্যমে উদ্ধার করে এল হিয়েরো দ্বীপে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   স্বামীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে কুমির ভর্তি নদীতে ফেলল মা, মিলল লাশ

স্প্যানিশ ম্যারিটাইম রেসকিউ সার্ভিস বলেছে, সাতটি নৌকার মধ্যে একটিতে ৭৭ জন অভিবাসী ছিলেন। এছাড়া দুটি নৌকায় যথাক্রমে ৭০ জন ও ৭৩ জন অভিবাসী ছিলেন, যারা স্পেনের উপকূলে নিরাপদে পৌঁছাতে সক্ষম হন।

২০২৫ সালে ক্যানারিতে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারির শেষে মাত্র দুই দিনের মধ্যে প্রায় ৬১৮ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন।

আরও পড়ুনঃ   শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৪ হাজার ৭৫২ জন অনিয়মিত অভিবাসী ৭২টি নৌকায় ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ কম।

গত বছর মোট ৪৭ হাজার অভিবাসী ক্যানারিতে আশ্রয় নিয়েছেন; যা এই ছোট আটলান্টিক দ্বীপপুঞ্জের জন্য নজিরবিহীন। কয়েক মাস ধরে, দ্বীপপুঞ্জটির অভ্যর্থনা ব্যবস্থা চাপে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST