৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

যৌথ সামরিক মহড়া শুরু করছে ইরান-রাশিয়া-চীন

অনলাইন ডেস্ক : পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনী। চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে রোববার ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আমেরিকান আধিপত্য মোকাবিলার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে ওই তিন দেশের। গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে।

আরও পড়ুনঃ   নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা প্রধান

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে ওই মহড়া শুরু হলেও শেষ হবে কবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি চীনা ও রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য জাহাজ এই মহড়ায় অংশ নেবে।’’

তাসনিম বলেছে, উত্তর ভারত মহাসাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে এবং ওই অঞ্চলের সুরক্ষা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।

আরও পড়ুনঃ   নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ড. ইউনূসের

আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা তিন দেশের এই মহড়ায় পর্যবেক্ষক হিসাবে অংশ নেবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় বিমান একটি বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।

সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে একই অঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করেছিল ইরানি সেনাবাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST