৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিয়ায় সংঘর্ষে আসাদপন্থি গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত

অনলাইন ডেস্ক : সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন। দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ।

বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে। এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলউইত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর ওই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুনঃ   দ্য ইকোনমিস্টের ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ

শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

অবজারভেটরি বলেছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের ‘‘মৃত্যুদণ্ড কার্যকর’’ করার মতো করে হত্যা করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে।

আরও পড়ুনঃ   ভিডিও : রিল বানাতে গিয়ে ৪ তলা থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু

যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে প্রাণহানির মোট সংখ্যা ৫৫৩ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ৯২ সদস্য ও বাশার আল-আসাদ সমর্থিত ১২০ জন যোদ্ধাও রয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত অধ্যুষিত গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।

তবে শনিবার ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত আছে এবং কিছু কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST