৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।

আরও পড়ুনঃ   একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিদ্দিকুর রহমান জানান, মোটরসাইকেলের চালক রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে গিয়ে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

আরও পড়ুনঃ   বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST