৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শারীরিক গঠন এবং মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি প্রতিবন্ধী শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী বুঝি না, আমরা বুঝি প্রতিবন্ধীরা আমাদের কাছে সকলে শিশু। আমরা শুধু বুঝি যে কোনো পরিবেশে, যে কোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমারা বদ্ধপরিকর।

তিনি আজ জাতীয় সংসদের পশ্চিম পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস’ ২০২৫ উপলক্ষ্যে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে প্রতিবন্ধী মহিলা ক্রীড়া বিদদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং জাতীয় ক্রীড়াবিদদের জন্য প্রস্তুতকৃত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের শুভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আরও পড়ুনঃ   শ্রম সংস্কার কমিশনের সুপারিশ “শ্রমিক বান্ধব পেনশন স্কীম চালু”

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন।

আরও পড়ুনঃ   দুর্গাপূজা ‍উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

উপদেষ্টা বলেন ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে শিশুদের প্রতি আমাদের নিবেদন, আমাদের ভাবনা, আমাদের চিন্তা গভীরভাবে উপলব্ধি করছি এবং তাদের যেখানে যেখানে সম্ভব সেখানে তাদেরকে এগিয়ে দেব এবং তাদের স্বশক্তি দিয়ে তারাও দাঁড়াবে এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা প্রতিবন্ধী মহিলা ক্রীড়াবিদদের ফুটবল খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়দের মধ্যে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দলকে ট্রফি ও রানার্সআপ সবুজ দলকেও ট্রফি প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST