৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে বৈষম্যবিরোধী কমিটি বাতিল না করলে রেলপথ অচলের হুঁশিয়ারি

নাটোর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সড়কের মাঝে অবস্থান নিলেও পুলিশ সড়কের দুই লেনে যানবাহন চলাচলের জায়গা করে দেয়। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল না করা হলে তারা রেল যোগাযোগ বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে গত ৩ মার্চ এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা প্রথমে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। যার মেয়াদ পরে ৭২ ঘণ্টা করা হয়।

পদবঞ্চিতদের অভিযোগ, নতুন কমিটিতে আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। একই ব্যক্তিকে একাধিক পদে রাখার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্তদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যেটি সংগঠনের মূল আদর্শের পুরোপুরি পরিপন্থি।

আরও পড়ুনঃ   ক্ষেতলাল উপজেলায় স্কুলছাত্রের মরদেহ মিলল সেতুর নিচে

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার আগের কমিটির সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ বলেন, আমরা দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করে এলেও কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে ত্যাগীদের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। যারা ১ দফার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই সব কর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

তিনি বলেন, কমিটি বিষয়টি নিয়ে আমরা বারবার কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করছেন না। সংবাদ সম্মেলনে আমরা সড়ক অবরোধের ঘোষণা দিলেও রমজান মাসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এই অবস্থান কর্মসূচিতে সড়ক অবরোধ করিনি। শেষবারের মতো আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই বিষয়টির সমাধান করা না হয় রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি আমরা পালন করব।

আরও পড়ুনঃ   নাটোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ আল নোমান পিয়াস, সুব্রত দেব, মেহেদী হাসান, স্বাধীন, তামিম হাসানসহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম বলেন, তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে। কিন্তু আমরা জনদুর্ভোগ সৃষ্টি হতে দেব না। কিসের জন্য তারা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে আমাদের তা বোধগম্য নয়। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারকে অসম্মানিত করছে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ২৯৫ সদস্যবিশিষ্ট নাটোর জেলা কমিটি গঠিত হয়। সেই কমিটিতে বিলুপ্ত বা স্থগিতাদেশ না দিয়েই গত ২৮ ফেব্রুয়ারি ভোরে নতুন করে দুই শতাধিক সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST